ফিলিস্তিন নতুন প্রধানমন্ত্রী ইসরাইলের অর্থনৈতিক বিধিনিষেধ প্রত্যাখ্যান করেছেন
ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ফিলিস্তিনীদের উপর ইসরাইলের অর্থনৈতিক বিধিনিষেধ প্রত্যাখান করে বলেছেন, ইসরাইলের এই সিদ্ধান্ত ফিলিস্তিনীদের নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেবে।
জেরুজালেমে ইসরাইলের মন্ত্রিসভা ফিলিস্তিন কর্র্তৃপক্ষের পক্ষে ইসরাইল যে মাসিক রাজস্ব কর আদায় করে থাকে তা প্রদান বন্ধ করে দেয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়কেও ফিলিস্তিনে মানবিক সাহায্য বন্ধ করে দেবার আহ্বাণ জানাবে বলে ঘোষনা দেয়ার পর হানিয়া এই মন্তব্য করেন।
হানিয়া বলেন, ইসরাইলের এই সিদ্ধান্ত ফিলিস্তিনী জনগণকে আতংকিত করবে না এবং তারা নতুন ফিলিস্তিন সরকারকেও এ ব্যাপারে দোষারোপ করবেনা।
তিনি বলেন, অতীতেও আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এবং আমরা ভবিষ্যতেও সকল চ্যালেঞ্জ ভালো ভাবেই মোকাবেলা করতে পারবো।
ফিলিস্তিন পার্লামেন্টের জন্য হামাসের নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া আরো বলেছেন, সরকার গঠনের বিষয়ে যখন আমরা এবং গ্রুপে অন্য নেতারা আলোচনায় বসবো তখন আলোচনার মাধ্যমেই সব সিদ্ধান্ত নেয়া হবে।
রবিবার হানিয়া নিশ্চিত করেন তিনি হামাস থেকে ফিলিস্তিন পার্লামেন্টের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন। তিনি বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি এবং ফিলিস্তিনীদের অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত কাজ করে যেতে পারি।
৪৩ বছর বয়স্ক হানিয়াকে ফিলিস্তিনীরা বাস্তববাদি মানুষ হিসেবে পরিচিত।
গত ২৫ জানুয়ারি ফিলিস্তিন পার্লামেন্ট নির্বাচনে হামাস ফাহাত দলকে বিপুল ব্যবধানে পরাজিত করে।
বিজয়ী হামাস দল ফিলিস্তিনের পার্লামেন্টের জন্য নতুন সরকার গঠনের জন্য ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট আব্বাসের কাছে হানিয়াকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়নের ঘোষণা দিয়েছেন।
হামাস সকল দলকে নিয়ে একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনের চেষ্টা চালচ্ছে। তবে এ কাজে আলোচনার জন্য আরো কয়েক সপ্তাহ লাগতে পারে বলে হামাস সূত্রে জানানো হয়েছে।
