জিবুতিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১০ মার্কিন সৈন্য নিহত
মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর জুবতিতে দু’টি পরিবহন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১০ মার্কিন সেনা নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছে।
মার্কিন সেনা মুখপাত্র মেজর সুসান রোমানো বলেছেন, নিহতদের মধ্যে আট জন মার্কিন মেরিন সেনা এবং দুইজন বিমান বাহিনীর সদস্য।
উত্তরাঞ্চলীয় উপকূলীয় রাস সিভান শহরের কাছে এডেন উপসাগরে সিএইচ-৫৩ ই হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হবার সময় ১২ জন আরোহী ছিলো।
নিহত মার্কিন সেনা সদস্যরা যুক্তরাষ্ট্রে সন্ত্রাস বিরোধী কার্যক্রমে নিয়োজিত ছিলো। জিবুতির ওই হেলিকপ্টার বিধ্বস্ত হবার ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
