আণবিক কর্মসূচী বিষয়ে আলোচনার জন্য ইরানের কর্মকর্তারা রাশিয়ায় যাচ্ছেন
ইরানের বিতর্কিত আণবিক কর্মসূচী বিষয়ে আন্তর্জাতিক উত্তেজনা হ্রাসের বিষয়ে আলোচনার জন্য ইরানের একটি কর্মকর্তা দল রবিবার মস্কো যাচ্ছেন।
ইরানকে তার পরমাণু গবেষণার জন্য ইউরোনিয়াম সমৃদ্ধকরণের কাজ রাশিয়ার গবেষণাগারে সমৃদ্ধ করার প্রস্তাব দিয়ে আসছে রাশিয়া।
মস্কো বিশ্বাস করে ইরানের পরমাণু কর্মসূচীর বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান সম্ভব এবং এভাবে একটা সমাধানে ইরান রাজি হবে।
রাশিয়ার প্রস্তাবে বলা হচ্ছে ইরান তার পরমাণু কর্মসূচীর জন্য রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে রাশিয়াতেই ইউরোনিয়াম সমৃদ্ধকরণের কাজ সম্পন্ন করতে পারবে।
এই প্রক্রিয়ায় ইরান তার শান্তিপূর্ণ পরমাণু গবেষণা কাজ চালিয়ে যেতে পারবে বলে মনে করছে রাশিয়া।
রাশিয়ার প্রস্তাব মতে ইরান তার পরমাণু গবেষণার ইউরোনিয়াম সমৃদ্ধ করনের কাজ রাশিয়ায় সম্পন্ন করলে, পারমাবিক অস্ত্র তৈরীর জন্য পারমাণবিক জ্বালানী সে তৈরী করতে পারবেনা; যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন এমনটাই চাচ্ছে।
