২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিন উৎসবে সেরা পুরস্কার পেল বসনিয়ার চলচ্চিত্র

৫৬তম বার্লিন চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার জয় করেছে বসনিয়ার বিরঙ্গনা নারীদের দুর্দশাপূর্ণ অবস্থার উপর নির্মিত চলচ্চিত্র ‘গর্ভোভিসা’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 12:24 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

গর্ভোভিসা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জেসমিলা বানিস। চলচ্চিত্রটিতে তিনি বসনিয়া যুদ্ধে রাজধানী সারায়েভো অবরোধ করে অগণিত মহিলাদের ধর্ষন এবং তাদের পরবর্তী দুর্দশাপূর্ণ পরিণতির চিত্র তুলে ধরেছেন।

‘রোড টু গুয়ানতানামো’ চলচ্চিত্রের ব্রিটিশ পরিচালক মাইকেল উইন্টারবোটম এবং ম্যাট হোয়াইটক্রস সেরা পরিচালক হিসেবে সিলভার রিয়ার পুরস্কার জিতেছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

চলচ্চিত্রটিতে আফগানিস্তানে আটককৃত তিন ব্রিটিশ মুসলমানের সত্য ঘটনার উপর নির্মিত যাদের জীবনের সমাপ্তি ঘটে গুয়ানতানামো বে’তে।

বিজয়ী পরিচালক মাইকেল উইন্টারবোটম পুরস্কারটি সেই দিন মুসলিমের উদ্দেশ্যে উৎসর্গ করেন।

ইরানি পরিচালক জাফর পানাহির চলচ্চিত্র ‘অফ-সাইট’ এবং ডেনিশ-সুইডিশ চলচ্চিত্র ‘এ সোপ’ বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার পুরস্কার পেয়েছে।