২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে বোমা বিস্ফোরণ

ফিলিপাইনে মার্কিন সামরিক ঘাঁটির কাছে একটি বোমা বিস্ফোরণে ২০ জন আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 11:26 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

ইসলামি জঙ্গি আবু সায়াফ কারাওকি বারে এই বোমা হামলা চালায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

মার্কিন সৈন্যরা সন্ত্রাসবাদ দমন অভিযানে অংশ নেওয়ার জন্য সেখানে রয়েছে।

মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, এই হামলায় কোন মার্কিন সৈন্য আহত হয়নি। মার্কিন সৈন্যরা যথারীতি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

একজন সামরিক মুখপাত্র জানান, অতীতে আবু সায়াফকে মার্কিন যুক্তরাষ্ট্র অপহরণ করে।

ব্রিগেডিয়ার জেনারেল আলেকজান্ডার এ্যালিও জানান, এ হামলার পর কারাওকি বারের জোলোর সামরিক ঘাঁটির গেট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।