২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় মহানবী (সাঃ)এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে সহিংস বিক্ষোভে নিহত ১০

লিবিয়াতে ইতালিয়ান কনস্যুলেটের বাইরে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সহিংস ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 10:09 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বন্দরনগরী বেনগাজিতে বিক্ষোভকারীরা একটি ভবনে আগুন ধরিয়ে দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়।

ইতালির মন্ত্রী রোবার্তো কালদেরোলি মহানবী (সাঃ)’র ব্যঙ্গচিত্র অঙ্কিত টি-শার্ট পরিধান করার প্রতিবাদে বিক্ষোভকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি এই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। নির্বাচনী সফরে তিনি ইতালির মধ্যাঞ্চলে যাওয়ার পর উদ্ভূত পরিস্থিতির কারণে রোমে ফিরে আসেন।

ইতালির কনস্যুলার কর্মকর্তা এ্যানতোনিও সিমোস-কনকালভেস জানান, প্রায় এক হাজার বিক্ষোভকারীরা শুক্রবার কনস্যুলেটকে ঘিরে রাখে। লিবিয়ার পুলিশরা গুলি ছুঁড়ে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের দমনের চেষ্টা করলে সহিংস ঘটনা ঘটে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিক্ষোভকারীরা ওই ভবনের নিচতলা ভেঙ্গে ফেলে এবং প্রথম তলায় আগুন ধরিয়ে দেয়।

লিবিয়া সরকার এই সহিংস ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।