২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান একটা সন্ত্রাসের ‘বাঙ্কার’: রাইস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস তেহরানকে বিশ্ব সন্ত্রাসের ‘বাঙ্কার’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তেহরান এখন সিরিয়ার সাথে মধ্যপ্রাচ্যে জোট বেঁধে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 12:02 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

তিনি ঘোষণা করেন, ইরানের বিষয়ে কূটনীতিক প্রক্রিয়া চালিয়ে নেবার জন্য যুক্তরাষ্ট্রের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত সাড়ে সাত কোটি ডলার চাইবে।

কন্ডোলিসা রাইস বলেন, ইরানের আগ্রাসী নীতি, বিশেষত আণবিক কর্মসূচীর বিষয়ে ওয়াশিংটন আন্তর্জাতিক জোট তৈরী করতে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

রাইস বলেন, এটা কেবল তেহরানের আণবিক নীতি নয়, এর সাথে সন্ত্রাসের সমর্থন দানের বিষয়টিও জড়িত।

ইরান মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে বলে ওয়াশিংটন দীর্ঘ দিন যাবৎ অভিযোগ করে আসছে। বিভিন্ন দেশ, বিশেষত ইরাকের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করছে করারও অভিযোগ তুলেছে। তবে তেহরান এ সব অভিযোগ বরাবরাই অস্বীকার করে আসছে।

বৃহস্পতিবার ফ্রান্স প্রথমবারের মতো ইরানের আনবিক কর্মসূচীকে গোপন সামরিক প্রকল্প হিসেবে প্রকাশ্যে মন্তব্য করেছে।