২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হানিয়াকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মনোনীত করেছে হামাস

ফিলিস্তিন জঙ্গি দল হামাস সাধারণ নির্বাচনে জয়লাভের পর পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে গাজা’র নেতা ইসমাইল হানিয়াকে মনোনীত করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 10:47 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

গত জানুয়ারি মাসে হানিয়া জাতীয় ইসলামিস্ট দলের হয়ে সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছিলেন। হামাস এখনও আনুষ্ঠানিকভাবে হানিয়াকে প্রধানমন্ত্রী করার ঘোষণা দেয়নি। খবর বিভিন্ন বার্তা সংস্থার ।

এদিকে ইসরাইল জানিয়েছে, ইসরাইলের অস্বিত্ব স্বীকার করে নিয়ে সন্ত্রাস বন্ধ না করলে হামাস সরকারের সাথে ইসরাইলের কোনো প্রকার সম্পর্ক স্থাপন সম্ভব নয়।

হামাসের নেতৃবৃন্দ ও সমর্থকরা ইসমাইল হানিয়াকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। রাজনৈতিকভাবে বিজ্ঞ, বিচক্ষণ ও দূরদর্শী ইসমাইল হানিয়া-ইসরাইলের সাথে আলোচনার ক্ষেত্রে অন্যান্য হামাস নেতৃবৃন্দের মতো কঠোর নন।

শনিবার, ফিলিস্তিনের আইন পরিষদের কার্যক্রম শুরু হওয়ায় ইসমাইল হানিয়ার প্রধানমন্ত্রী মনোনীত হবার আনুষ্ঠানিক ঘোষণাটি বিলম্বিত হয়।

ফিলিস্তিনের পশ্চিম তীরের আধ্যাপক আজিজ-আল-ড্যুওয়েক হামাস সরকারের স্পীকার এবং গাজা অঞ্চলের আহমেদ বাহার ডেপুটি স্পীকার হিসেবে মনোনীত হয়েছেন।

হামাস নেতৃবৃন্দ সংসদের প্রথম অধিবেশনের দু’সপ্তাহের মধ্যেই তাদের মন্ত্রী পরিষদ গঠন করার পরিকল্পনা করেছে।