২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেপ ভার্দে হাইতির প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

হাইতির নির্বাচনে সামান্য ব্যবধানে কেপ ভার্দে পেড্রো পায়ার্স প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। পোর্ট-অব-প্রিন্সের কর্মকর্তারা একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 09:35 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

প্রেসিডেন্ট কেপ ভার্দে শতকরা ৫১ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কার্লোস ভেগ পেয়েছেন শতকরা ৪৯ ভাগ। ২০০১ সালের নির্বাচনে কেপ ভার্দে ভেগের চেয়ে মাত্র ১২ ভোটের ব্যবধানে নির্বাচনে জয়লাভ করেন।

এবারও খুব অল্প সংখ্রক ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট কেপ আবারও জয়লাভ করলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নির্বাচনী ফলাফল অনুযায়ী প্রেসিডেন্ট পায়ার্স তার প্রতিদ্বন্দ্বী থেকে ২ হাজার ৮শ’ ৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন।

১৯৭০ সালে পর্তুগালের স্বাধীনতার জন্য কেপ ভার্দে সংগ্রাম করেন।

পায়ার্সের ক্ষমতাসীন আফ্রিকান পার্টি ফর দি ইন্ডিপেনডেন্স অফ কেপ ভার্দে (পিএআইসিভি)’ জানুয়ারিতে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে শতকরা ৫২ ভাগ ভোট পেয়ে জয়লাভ করেন।