দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হচ্ছেন
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বেন কি-মুন বলেছেন, তিনি জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে নির্বাচিত হবার প্রচেষ্টা চালাবেন। জাতিসংঘের মহাসচিব পদের জন্য ঘোষিত অল্প ক’জন প্রার্থীর মধ্যে পররাষ্ট্র মন্ত্রী বেন একজন।
উল্লেখ্য জাতিসংঘের বর্তমান সফল মহাসচিব কফি আনানের দ্বিতীয় মেয়াদ শেষ হবে ২০০৬ সালের ৩১ ডিসেম্বর। পরবর্র্তী মেয়াদে জাতিসংঘের মহাসচিব এশিয়ার কোন দেশ থেকে নির্বাচন করা হতে পারে। তবে আমেরিকার দাবি, একজন যোগ্য লোককে ওই পদে বছে নেয়ার জন্য কোন নির্দিষ্ট অঞ্চল থেকে নির্বাচনের প্রথা রাখা উচিত নয়।
৬১ বছর বয়স্ক বেন জাতিসংঘে তার দেশের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন। ১৯৭২ সালে দেশের বাইরে নয়াদিল্লীতে তিনি প্রথম নিয়োগ পান।
উত্তর কোরিয়ার আনবিক বোমা কর্মসূচী বন্ধে ছয় জাতি আলোচনায় তিনি মূখ্য ভূমিকা পালন করেন।
তবে এশিয়া থেকে আরো দুইজন ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব পদের জন্য প্রার্থিতা ঘোষণা করেছেন। এদের একজন হলেন, থাইল্যান্ডের উপ প্রধানমন্ত্রী সুরাকিরাট সাথিরাথি এবং অন্যজন শ্রীলংকার শান্তি আলোচক জয়ন্ত ডানাপালা।
লড়বেন পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী হোসে রামোস হোর্তাও একই পদের জন্য নিজের প্রার্থীতা ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
