২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে নির্বাচন পরবর্তী সহিংসতা বৃদ্ধি পেয়েছে

হাইতিতে নির্বাচন পরবর্তী সহিংসতা বৃদ্ধির পেক্ষাপটে বিক্ষুব্ধরা রাজধানীর রাস্তাঘাটে প্রতিবন্ধকতা তৈরী করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 11:15 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

গত মঙ্গলবারে নির্বাচনের পর হাইতিতে সংঘর্ষে অন্তত এক ব্যক্তি নিহত ও অনেকে আহত হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা রেনে প্রিভালের সমর্থকরা রাজধানীর বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়েছে। তারা তদের সমর্থককে বিজয়ী ঘোষনা করার দাবি জানাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছে, জাতিসংঘের শান্তি মিশনের সৈন্যরা বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে। তবে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে সৈন্যরা ফাঁকা গুলি ছুড়েছে।

দ্বিতীয় দফা ভোট গ্রহণের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় প্রিভেল রাজধানী পোর্ট-অ-প্রিন্সে ফিরে এসেছেন। নির্বাচন কর্মকর্তারা বলেছেন, প্রিভেল নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যাধিক্য পাননি।

এখন পর্যন্ত গণণাকৃত ৯০ শতাংশ ভোটের মধ্যে প্রিভেল ৪৮.৭ শতাংশ পেয়েছেন। তবে নির্বাচনে বিজয়ী হতে ন্যূনতম ৫০ শতাংশ ভোট পাওয়া প্রয়োজন। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, অন্য নেতা লেজলি ম্যানিগেট ১১.৪ শতাংশ এবং চার্লস হেনরি বেকার পেয়েছেন ৭.৯ শতাংশ ভোট।

হাইতিতে নিয়োজিত জাতিসংঘ বাহিনীর প্রধান ও ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রী হাইতির নির্বাচন পরবর্তী সহিংসতা বিষয়ে জতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার আহ্বান জানিয়েছেন।