২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবার কারাগার থেকে মুক্তিলাভ

দুর্নীতির দায়ে অভিযুক্ত নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। নেপালের কর্মকর্তারা একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 08:59 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

প্রধানমন্ত্রী দেউবা মঙ্গলবার মুক্তিলাভ করেন বলে তার দলীয় সহকর্মীরা জানান।

গত বছরের ফেব্রুয়ারিতে রাজা জ্ঞানেন্দ্র তাকে ক্ষমতা থেকে বরখাস্ত করে সরকারের উপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।

নেপালের উচ্চ আদালত সোমবার এক রুলিংয়ে বলেছে, দুর্নীতি দমন সংস্থা গঠনের ক্ষেত্রে রাজা সংবিধান লক্সঘন করেছেন। এই সংস্থার মাধ্যমে দেউবাকে কারাগারে পাঠানো হয়েছিল।