চক্ষুদান করার অঙ্গীকার করলেন জুহি চাওলা
সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের মত এবার চোখ দান করার অঙ্গীকার করেছেন আরেক সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী জুহি চাওলা।
কয়েক দিন আগে পোরবন্দরের ধামেচা চক্ষু হাসপাতালে চক্ষুদান কর্মসূচিতে যোগদান করতে গিয়ে জুহি চাওলা নিজের মনের ইচ্ছা ব্যক্ত করেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
তিন মাসের এই চক্ষুদান কর্মসূচিতে ৪০,০০০ মানুষ চক্ষুদান করার অঙ্গীকার করে।
