জি-৮ দেশগুলোর জ্বালানি সরবরাহ স্থিতিশীর রাখার আহ্বান
ধনী দেশগুলোর সংগঠন জি-৮ বিশ্বব্যাপী জ্বালানি সম্পদের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে জ্বালানি সম্পদের সরবরাহ স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছে।
শনিবার মস্কোতে ৮টি দেশের অর্থমন্ত্রীদের বৈঠকে এক ইশতেহারে শিল্পসমৃদ্ধ ধনী ৮টি দেশএকটি যৌথ ইশতেহারে বিশ্বব্যাপী অর্থনৈতিক বিস্তারকে ইতিবাচক হিসেবে অভিহিত করে বলা হয়, ক্রমবর্ধমান জ্বালানী সম্পদের মূল্য বৃদ্ধি এ সাফল্য কে ম্লান করে দিতে পারে।
রুশ প্রেসিডেন্ট পুতিন ভাষণে বলেন, ’আমাদের একটি কার্যকর কর্মপন্থা খুঁজে বের করতে হবে যেন বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিৎ করা সম্ভব হয়।
বৈঠকে মন্ত্রীরা একটি সুস্পষ্ট জ্বালানি নীতি তৈরি এবং এর বাজার সঠিকভাবে পরিচালনা করার ওপর জোর দেন।
এই প্রথম রাশিযা জি-৮এর সভাপতিত্ব করছে এবং এ ২০০৬ এ জ্বালানি নিরাপত্তাকে প্রধান ইস্যু হিসেবে গ্রহণ করে আলোচনা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইতালি,জাপান ও কানাডা এ সম্মেলনে অংশগ্রহণ করছে।
রাশিয়া এ অঞ্চলের প্রধান জ্বালানী সরবরাহকারি দেশ। ইউক্রেনের সাথে সাম্প্রতিক বিরোধের জের ধরে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে হাঙ্গেরী, অষ্ট্রিয়া এবং ইতালি চরম অসুবিধায় পড়ে।
এদিকে জি-৮ ভুক্ত দেশগুলো বিশ্ব অর্থনীতিতে উদীয়মান চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে মতবিনিময় করেছে।
বিশ্ব বাণিজ্য সংস্থায় রাশিয়ার অংশগ্রহণের বিষয়টি নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
