২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে সামরিক বিমান বিধ্বস্ত : নিহত ২০

সুদানের একটি সামরিক বিমান দক্ষিণাঞ্চলের শহর এউইলের একটি বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হলে এর অরোহী ১৩ জন সৈন্য ও সাত ক্রু সবাই নিহত হয়েছেন। সুদানের সামরিক কর্মকর্তারা একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সামরিক বাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, অবতরণের সময় বিমানের সামনের চাকা ফেটে যাওয়ার পর পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিমানটি নিকটবর্তী একটি ভবনের কাছে বিধ্বস্ত হয়।

সুদানে প্রায়শঃই বিমান দুর্ঘটনা ঘটে থাকে। ২০০৩ সালে ৭৩৭ বোয়িং উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলে এর ১১৫ জন আরোহী নিহত হয়।

সুদানে সামরিক এবং বাণিজ্যিক ভিত্তিতে সাবেক সোভিয়েত রাশিয়ার বিমানগুলো ব্যবহার করা হচ্ছে।

সর্বশেষ বিমান দুর্ঘটনায় পতিত এ্যানটোনভ বিমানটি ছিল ইউক্রেন কোম্পানির।