ভারতে হিন্দু ধর্মীয় নেতাকে ৭ সহযোগীসহ গুলি করে হত্যা
একজন হিন্দু ধর্মীয় নেতা ও তার সাত অনুসারীসহ উত্তর ভারতে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ একথা জানায়।
জ্ঞানেশ্বর নামের ওই ধর্মীয় নেতা একটি গাড়িতে করে যাবার সময় উত্তর প্রদেশের আহমেদাবাদ শহরের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী গুলি করে।
ধর্মীয় নেতা ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ আক্রমণকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি।
নিহত ধর্মীয় গুরু জ্ঞানেশ্বরের বিরুদ্ধে স্থানীয় তিন কর্মকর্তা ও এক রাজনৈতিক নেতাকে হত্যার অভিযোগ সহ ১৬ টি মামলা রয়েছে। পুলিশ তাকে খুঁজছিলো।
হত্যার ঘটনার আগে সে হিন্দু তীর্থ কেন্দ্র বেনারসের নিকটের শহর আসাম থেকে শুক্রবার ফিরে আসছিলো।
উত্তর প্রদেশের রাজধানী লক্ষেèৗয়ের পুলিশের মুখপাত্র সুরেন্দ্র শ্রীভাসটাভা বলেছেন, ঘাতকরা ওই হত্যাকান্ডে একে-৪৭ রাইফেলসহ আধুনিক অস্ত্র ব্যবহার করে।
ওই ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছে। তাদেরকে আহমেদাবাদের নিকটের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
