২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তিন ফুট আকৃতির মহিলার স্বাস্থ্যবান শিশু

যুক্তরাষ্ট্রে তিন ফুট আকৃতির এক মহিলা একটি স্বাস্থ্যবান শিশুর জন্ম দিয়েছেন। শিশুটির জন্ম দেয়ার আগে মহিলাটির ওজন ছিল ৩৭ পাউন্ড ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 01:44 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

ইলোসা ভাসকিউজ দীর্ঘদিন ধরে হাড়ের জটিল রোগে ভুগছিলেন। তিনি বিকলাঙ্গ অবস্থায় হুইল চেয়ারে চলাফেরা করেন। ইতিপূর্বে তার দু’বার গর্ভপাত হয়েছে।

গত ২৪ জানুয়ারি স্টেন্ডফোর্ড বিশ্ববিদ্যালয় লিউসাইড প্যাকওয়াড শিশু হাসপাতালে ৩ পাইন্ড,৭ আউন্সের একটি ফুটফুটে স্বাস্থ্যবান শিশুর জন্ম দেন।

ভ্যাসিকিউজের ভগ্নস্বাস্থ্যে খর্বাকৃতি দেহের কারনে তার সন্তান টিমেথির যেন কোনো ক্ষতি না হয় সে কারনে চিকিৎসকরা নির্ধারিত তারিখের ৮ সপ্তাহ পূর্বেই অপারেশনের মাধ্যমে টিমোথিকে পৃথিবীর আলো দেখান।