২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলীয় দাউরা জেলায় শুক্রবার এক গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে সাত ব্যক্তি নিহত ও ২২ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

পুলিশ জানায়, দাউরা জেলার শিয়া ইস্কান আল-শাবি মসজিদ থেকে মাত্র দশ মিটার দূরে শুক্রবার স্থানীয় সময় ১৩০০টায় (বাংলাদেশ সময় ৪টা) গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটে। নিহতদের অধিকাংশই শুক্রবারের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল।

এদিকে মার্কিন সামরিক বাহিনী শুক্রবার বলেছে, ফালুজা শহরের কাছে বৃহস্পতিবার রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে দুই মার্কিন মেরিন সেনা প্রাণ হারিয়েছে।

২০০৩ সালের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন মিত্রবাহিনীর ইরাক আগ্রাসন শুরু হওয়ার পর এ নিয়ে সেখানে নিহত মার্কিন সেনার সংখ্যা ২,২৬০তে গিয়ে দাঁড়াল।