আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৮ সরকারি সেনা নিহত
আফগানিস্তানের কুনার প্রদেশে শুক্রবার রাস্তায় পেতে রাখা দু’টি পৃথক বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আটজন সরকারি সেনা নিহত ও বেশ কিছু সেনা আহত হয়েছে।
আফগান ন্যাশনাল আর্মির সামরিক যানের কাছে শুক্রবার রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে দুই সেনা নিহত ও চার সেনা আহত হয়।
এ বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণ পর আফগান ন্যাশনাল আর্মি আক্রান্ত সেনাদের সাহায্যার্থে আরো একটি গাড়ি পাঠালে সেটির কাছেও মাইনের বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ছয় সরকারি সেনা নিহত হয়।
