হাইতিতে সাবেক রাষ্ট্রপতি এ্যারিষ্টিড জোট এগিয়ে
হাইতিতে ক্ষমতাচ্যুত জন- বার্ট্রান্ড অ্যারিষ্টিডের মিত্র সাবেক রাষ্ট্রপতি রেনে প্রেভেল প্রাথমিক ভোট গণনায় এগিয়ে আছেন।
নির্বাচন কর্মকর্তারা বলেছেন রাজধানীর আশপাশের এলাকায় প্রায় ৬০ শতাংশ ভোট পেয়েছেন তিনি।
অপর প্রার্থী সাবেক নেতা, লেসলি ম্যানিগেট পেয়েছেন ১৩.৮ শতাংশ ভোট এবং শিল্পপতি চার্লস হেনরী পেয়েছেন ৬.১ শতাংশ।
বার্তা সংস্থাগুলো জানায় দুই বছর আগে অ্যারিষ্টিড ক্ষমতাচ্যুত হবার পর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে এটাই প্রথম নির্বাচন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে মঙ্গলবার অনুষ্ঠিত ভোট গ্রহণ পর্বে তেমন কোন রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেনি।
