২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্টুন নিয়ে দাঙ্গা: আফগানিস্তানে আরো দুজনের প্রাণহানি, আহত ১০

হযরত মুহাম্মদকে (সা.) ব্যঙ্গ করে পত্রিকায় কার্টুন প্রকাশিত হওয়ার প্রতিবাদে আফগানিস্তানে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে বুধবার আরো দুজন প্রাণ হারিয়েছে। সহিংসতায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 03:19 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

কালাত শহরের নিকটবর্তী মার্কিন সামরিক স্থাপনার দিকে বিক্ষোভ করে যাওয়ার পথে পুলিশ মিছিলে গুলি চালালে প্রাণহানির ঘটনা ঘটে।

এ পর্যন্ত দাঙ্গায় নিহতের সংখ্যা ১০ জন।

ফরাসি একটি ম্যাগাজিনে রাসুলকে (স.) নিয়ে বিতর্কিত ব্যঙ্গ চিত্র প্রকাশিত হওয়ায় দাঙ্গার সূত্রপাত হয়।

ফ্রান্সের মুসলিম অধিবাসীদের বিভিন্ন সংগঠনের দাবির মুখে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত আদালত ফরাসি পত্রিকাটির পক্ষেই মত দিয়েছে।

ডেনমার্ক সরকার বিষয়টিকে বিশ্ব সংকট হিসেবে অভিহিত করার পর শীর্ষ স্থানীয় আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ওআইসি মুসলিমদের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়েছে।