২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে লন্ডনে ইমামের জেল

ব্রিটিশ মুসলিম ইমামকে ১১ টি সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকা ও হত্যার প্ররোচনা ও হুমকির অভিযোগে সাত বছরের কারাদন্ড প্রদান করেছে সেদেশের আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 01:18 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

আবু হামজা আল-মাসরি, যিনি মুস্তাফা কামাল মুস্তাফা নামেও পরিচিত(৪৭) উত্তর লন্ডনের ফিনসবুরি পার্ক মসজিদের ইমাম ছিলেন। ধারনা করা হচ্ছে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রমাণিত হলে বাকি জীবনের প্রায় পুরো সময়টা তাকে জেলেই কাটাতে হবে।

তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর মধ্যে নয়টিই ‘ইসলামী ভাবধারা’য় বিশ্বাস করেনা এমন ব্যক্তিদের হত্যায় প্ররোচণা দান করেছেন বলে বলা হচ্ছে।

আবু হামজার বিরুদ্ধে আনিত নয়টি হত্যা প্ররোচণা মামলার অভিযোগের মধ্যে লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালতের সাত জন পুরুষ ও পাঁচজন মহিলা বিচারক সাতটি অভিযোগে অভিযুক্ত করেন। আবু হামজা তাঁর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন।