২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নেপালে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 12:46 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

নেপালের সরকারকে বাতিল করে রাজা জ্ঞানেন্দ্রের ক্ষমতা গ্রহণের ঠিক এক বছরের মাথায় নেপালে এই পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ছয়শ টি আসনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নেপালের স্থানীয় সময় সকালে ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ায় ভোট গ্রহণ খুবই ধীর গতিতে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের দুটি বড় ভোট কেন্দ্র বসন্তপুর ও কাঠমুন্ডুতে প্রথম ঘন্টায় মাত্র একজন ভোটার ভোট প্রদান করেন।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল থাপা ভোটারদের ভোট প্রদান করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে নেপালের জনগণ শান্তি ও গণতন্ত্রের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করতে পারে।

নেপালের বিরোধীদল ও মাওবাদীরা এই নির্বাচন বর্জন করছে। তারা বলছে, রাজা তার ক্ষমতা পাকাপোক্ত করতে এই প্রহসণমূলক নির্বাচন পরিচালনা করছে।

নেপালের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীকে নির্বাচনে যেকোন বিশৃংখলা সৃষ্টিকারীদের লক্ষ্য করে গুলি করার ক্ষমতা প্রদান করেছে।

এদিকে মাওবাদিদের সর্বশেষ হামলায় নেপালে সাত সৈন্য ও এক বিদ্রোহী নিহত হয়েছে।