২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ১১ সেপ্টেম্বর হামলায় সন্দেহভাজনকে মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ই সেপ্টেম্বর হামলার সাথে জড়িত থাকার দায়ে অভিযুক্ত এক মরক্কোন নাগরিককে জার্মানির একটি কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 12:08 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

মরক্কোর নাগরিক মুনীর আল-মোতাসসাদেকের (৩১) সাথে হামলায় ব্যবহৃত বিমান ছিনতাইকারীদের মধ্যে তিনজনের সাথে যোগাযোগ রয়েছে বলে অভিযোগ আনা হয়।

দীর্ঘ এক বছর শুনানির পর হামবুর্গের একটি আদালত গত বছরের আগস্টে মুনীরকে সাত বছরের জেল প্রদান করে।

কিন্তু জার্মানির ফেডারেল কোর্ট জানায়, এখনও মুনীরের আপীলের নিষ্পত্তি না হওয়ায় তাকে আটক রাখা যায় না।

কোর্ট আরও জানায়, তার এই মুক্তি বিচারকার্য সম্পাদনে কোন ব্যাঘাত সৃষ্টি করবে না।

হামবুর্গ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মরক্কোর ছাত্র এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।