২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের যুবরাজের নাম ঘোষণা

কুয়েতের নতুন আমীর শেখ সাবাহ আল-আহমেদ যুবরাজ হিসেবে তার ভাইয়ের নাম ঘোষণা করেছেন। সাবাহ সাম্রাজ্যের প্রথাগত নীতি ভেঙ্গে আমীর এই নাম ঘোষণা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 11:11 AM

Updated : 26 Apr 2022, 03:25 PM

আমীরের অফিস স্বরাষ্ট্র মন্ত্রী শেখ নাওয়াফ আল-আহমেদকে (৬৭) নতুন যুবরাজ হিসেবে নাম ঘোষণা করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আমীরের ভাতিজা শেখ নাসের মুহাম্মদ আল-আহমেদ (৬৪) প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেছেন।

শেখ সাবাহ তার উত্তরসুরীকে স্বাস্থ্যগত কারণে ক্ষমতা থেকে অপসারণের ১০ দিন পর তিনি ক্ষমতায় গ্রহণ করেন।

গত মাসে অনুষ্ঠিত পার্লামেন্টে ভোটাভুটির পর শেখ সাদ আল-আবদুল্লাহকে তার ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতা থেকে অপসারণ করা হয়।

কুয়েতের আমীর শেখ জাবের আল-আহমেদের ইন্তেকালের পর সেখানে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। শেখ জাবের প্রায় ৩০ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।