নতুন জীবের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা
ইন্দোনেশিয়ার বিচ্ছিন্ন প্রত্যন্ত এক বনে পর্যবেক্ষণশীল একদল বিজ্ঞানী ব্যঙ, প্রজাপতি ও উদ্ভিদ ও স্তন্যপায়ী প্রানীর অন্তত: ১২ টি নতুন প্রজাতির খোঁজ পেয়েছেন বলে দাবী করেছেন।
মঙ্গলবার ফোজা পর্বতমালার কাছাকাছি এলাকায় এমন এক বন্যজীবন আবিষ্কার করতে পেরে বিজ্ঞানীরা বোমাঙ্কিত এবং বিজ্ঞানীরা দেখেছেন যে এই প্রজাতির জীব জন্তুরা মানুষকে তেমন একটা ভয় পায় না।
দুটি লম্বা লেজবিশিষ্ট একিডনাস, ডিম পাড়ে এমন এক ধরনের ম্যামাল বিজ্ঞানীদের সঙ্গে পোষা জন্তুর মত আচরন করে এবং বিজ্ঞানীরা সহজেই তাদের ক্যাম্পে নিয়ে এসে গবেষণায় বসে যান।
বিজ্ঞানীরা দাবী করেন ২০ টির মত ব্যঙ প্রজাতির সন্ধান পেয়েছেন। এর মধ্যে আছে টিনি মাইক্রোহালিড ব্যঙ যার দৈর্ঘ্য আধ ইঞ্চিরও কম।এছাড়া নতুন চারটি প্রজাতির প্রজাতি এবং ৫ প্রজাতির পাম বৃক্ষের চারা আবিষ্কার করেছেন।
বিজ্ঞানীরা বলেছেন এ ধরনের বিরল প্রজাতির জৈববৈচিত্র্য তারা আর দেখেননি যা তাদের ক্যাম্প থেকে কয়েক মাইলের মধ্যেই রয়েছে।
নতুন আবিষষ্কৃত প্রজাতিগুলোর মধ্যে অন্যতম সেরা আর্কষণ হচ্ছে সোনালী বর্নের গেছো ক্যাঙ্গারু ,যা ইন্দোনেশিয়ার জন্য এক নতুন বন্যপ্রানী এবং মধুপায়ী কমলা রং বিশিষ্ট রঙিন এক প্রজাতির পাখি।
