২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমে বাস খাদে পড়ে ১২ পর্যটক নিহত

রোমের মনটি মোরিও এলাকায় পর্যটক বহনকারী একটি বাস রাস্তার পাশে গভীর খাদে পড়ে গেলে ১২ জন পর্যটক নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 12:30 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

ইটালীর রাজধানীর পাহাড়ী রাস্তায় বাঁক নিয়ে নিচের দিকে নামার সময় সোমবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থার।

অন্যান্য পর্যটকরা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাসটিতে ৩০ জন যাত্রী ছিল। একটি অসমর্থিত সূত্রে জানা যায় পর্যটকেরা সবাই তুরস্কের নাগরিক তারা একটি পার্টি শেষ করে সেন্ট্রাল রোমে ফিরছিল।

উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাস কেটে যাত্রীদের বের করছে।