২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহানবীর কার্টুন ছাপানোর দায়ে মালয়েশিযার পত্রিকার সম্পাদকের পদত্যাগ

এবার মহানবী হযরত মুহাম্মদ (স:) এর কার্টুন ছাপানোর দায়ে মালয়েশিযার এক পত্রিকার সম্পদককে পদত্যাগ করতে হয়েছে। পত্রিকাটির কর্তৃপক্ষও এ জন্য ক্ষমা প্রার্থনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুয়ালালামপুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 02:49 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

মালয়েশিয়া থেকে প্রকাশিত ‘সারাওয়াক ট্রিবিউন’ নামের একটি ইংরেজি দৈনিকে ডেনমার্কের পত্রিকায় ছাপানো বহুল সমালোচিত কার্টুনটি রবিবার তার প্রথম পাতায় হুবহু ছেপে দেয়। পত্রিকাটি সারওয়াক রাজ্যের বোর্নিওতে ব্যাপকভাবে প্রচারিত।

বহুল সমালোচিত ওই কার্টুন ছাপানোর পর কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে বলেছে, বেআইনী ভাবে বিদেশী একটি পত্রিকা থেকে মুহাম্মদ (স:) কে নিয়ে প্রকাশিত কার্টুনটি ছাপার জন্য, বিশেষত মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় গভীর দু:খ প্রকাশ করছি এবং এর জন্য ক্ষমা প্রার্থনা করছি।

পত্রিকাটি এক বিবৃতিতে জানায়, সম্পাদক ওই ছবি ছাপানোর বিষয়ে তার দ্বায় দায়িত্ব স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন এবং নিজের ভুল বুঝতে পেরে নিজেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, ডেনমার্কের পত্রিকায় মহানবী (স:) এর কার্টুন প্রথম ছাপানো হয়, যার কারণে বিশ্ব জুড়ে মুসলামানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।