গাজায় ইসরাইলিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত
গাজা উপত্যকার জেইতুনে রোববার রাতে ইসরাইলিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসলামি জিহাদের একজন শীর্ষ বোমা প্রস্তুতকারীসহ দুই ফিলিস্তিনি জঙ্গি নিহত হয়েছে।
বোমা প্রস্তুতকারীর নাম হচ্ছে-আদনান বোস্তান। তিনি ইসলামি জিহাদের ইঞ্জিনিয়ারিং এ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইউনিটের প্রধান। আদনান রকেট এবং বিস্ফোরক দ্রব্যাদি তৈরি করতেন।
এ হামলায় নিহত অপর জঙ্গি হচ্ছে-জিহাদ আল-সাওয়াফিরি।
ফিলিস্তিনিরা জানায়, ইসরাইলি হেলিকপ্টার থেকে হামলা চালানোর ফলে তিনজন নিহত হয়।
ইসরাইলি সেনাবাহিনী এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
