তুরস্কে ধর্মযাজক হত্যা
তুরস্কে অবস্থিত কৃষ্ণ সাগরের একটি বন্দর ট্রাবজোনে রোববার এক ধর্মযাজককে গুলি করে হত্যা করা হয়েছে।
ত্তর-পশ্চিম তুরস্কে এই ইটালিয়ান ক্যাথলিক ধর্মযাজককে তার চার্চের বাইরে গুলি করে হত্যা করা হয়।
ট্র্যাবজোন বন্দরের পুলিশ একজন তরুণকে খুঁজছে যাকে যাজকের মৃত্যুর সময় ঐ স্থান হতে পালিয়ে যেতে দেখা গেছে।
মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের সাথে এই হত্যাকান্ডের কোন যোগসূত্র রয়েছে কিনা তা পরিস্কার বোঝা যাচ্ছেনা।
তুরস্কে টিভি চ্যানেল এনটিভি জানিয়েছে যে, বুকে একটি মাত্র গুলির আঘাতে এ্যানড্রিয়া স্যানটোর নামক এই যাজকের মৃত্যু হয়েছে।
তুরস্কের সম্প্রতি হযরত মুহাম্মদ (সঃ)-এর ব্যঙ্গচিত্র নিয়ে ব্যাপক বিক্ষোভ চলছে।
মুসলমান অধ্যুষিত দেশটির নেতারা এই ব্যঙ্গচিত্রের বিরুদ্ধে ব্যাপক নিন্দা জানিয়েছেন এবং দেশের মানুষকে দাঙ্গা হাঙ্গামা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন।
পৃথিবীব্যাপী অর্থোডক্স খ্রিস্টিয়ানদের আধ্যাত্বিক প্রধান ইকিউমেনিক্যাল প্যাট্রিয়ার্চ বার্থোলোমিও এবং তুরস্কের অন্যান্য অমুসলিম ধর্মপ্রচারকরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
কয়েকটি ইটালিয় সংবাদপত্র তাদের মতপ্রকাশের স্বাধীনতাকে রক্ষা করতে ব্যঙ্গচিত্রগুলো পুনর্মুদ্রন করেছে।
