২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈরুতে ড্যানিশ দূতাবাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কার্টুন প্রকাশের প্রতিবাদে দামেস্কের পর এবার লেবাননের রাজধানী বৈরুতের ড্যানিশ দূতাবাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোবকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বৈরুত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

হাজার হাজার লেবাননি রোববার বিক্ষোভ মিছিল নিয়ে দূতাবাসের নিরাপত্তা ব্যুহ ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে এবং ভবনে আগুন ধরিয়ে দেয়।

নিরাপত্তা রক্ষীরা টিয়ার গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এরআগে শনিবার একই ধরনের বিক্ষোভ প্রদর্শন করে সিরিয়ার রাজধানী দামেস্কে ডেনমার্ক ও নরওয়ের দূতাবাসে আগুন ধরিয়ে দেয়।

বৈরুতে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ সংস্তাগুলো জনায়, কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। প্রায় দুই হাজার সেনা ও পুলিশ সদস্য দূতাবাসটি ঘিরে রাখে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে জলকামান, টিয়ার সেল ও ফাঁকাগুলি ব্যবহার করে। 

নগরীর খ্রিষ্টান অধ্যুসিত এলাকাগুলোতে ভাংচুরের ঘটনাও ঘটে বলে রিপোর্ট রয়েছে।

নরওয়ে ও ডেনমার্ক এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে।