২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পারমাণবিক স্থাপনায় জাতিসংঘকে পরিদর্শনের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পারমাণবিক ইস্যুটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করার সিদ্ধান্ত নেয়ায় ইরানের প্রেসিডেন্ট সে দেশের পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পরিদর্শনের অনুমতি না দেয়ার ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 10:54 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ দেশের আণবিক সংস্থাকে রবিবার হতে কোন ধরনের পরিদর্শন করতে না দেয়ার ঘোষণা দিয়ে বলেছেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার ব্যাপারে পূর্ণ উদ্যমে তাদের প্রকল্প বাস্তবায়নে পদক্ষেপ নিতে চায়। খবর বার্তা সংস্থার।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্ত থেকে ইরানের বোঝা উচিৎ ইরান পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হতে পারবেনা। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নিরাপত্তা পরিষদের কাছে  ইরানের এই পারমাণবিক ইস্যুটি উত্থাপন করায় ইরানকে থামানোর ক্ষেত্রে নতুন করে এক ক‚টনৈতিক প্রচেষ্টা শুরু হলো।

ইরানের নেতারা যে হুমকি, লুকোচুরি ও আন্তর্জাতিক চুক্তি ভঙ্গের  পথ অবলম্বন করেছে তা কখনও সফল হবেনা বলে বুশ জানান।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস আশা প্রকাশ করে বলেছেন, ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সিদ্ধান্তের প্রতি সম্মান জানাবে। ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ইরান যদি তার পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণে পিছু না হটে তাহলে পৃথিবীর কোন দেশই ইরানের পাশে গিয়ে দাঁড়াবে না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিচালনা পর্ষদের ৩৫টি রাষ্ট্রের মধ্যে ২৭টি রাষ্ট্রের অনুমোদনে নিরাপত্তা পরিষদের কাছে ইরানের পারমাণবিক ইস্যুটি উত্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে ইরানের উপর বেশ কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হতে পারে।