২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত

গাজায় আল-আকসা মার্টার্স ব্রিগেডে’র সদস্যদের লক্ষ্য করে শনিবার রাতে ইসরাইলিদের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেরুজালেম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 09:53 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইসরাইলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ফিলিস্তিনিদের রকেট হামলা বন্ধ করার প্রচেষ্টা হিসেবে তারা এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদায়ী ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টির ভবনকে লক্ষ্য করেই ইসরাইলিরা এ হামলা চালায়।

আহতদের হাসপাতালে নেয়ার পর আল-আকসা পার্টির সদস্যরা এবং সমর্থকরা হাসপাতালের বাইরে ভীড় জমায় এবং রাইফেলের ফাঁকা গুলি ছুঁড়ে।