২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারি মাসে মায়ানমারের রাজধানী পিনমানায় স্থানান্তর

মায়ানমারের সামরিক কর্মকর্তা বলেছেন, ফ্রেবুয়ারি মাসের শেষের দিকে তাদের রাষ্ট্র পরিচালনার জন্য নতুন রাজধানী পিনমানায় স্থানান্তর করা সম্ভবপর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইয়াংগুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 01:15 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সোমবার থেকে পার্বত্যঅঞ্চল ঘেরা পিনমানায় কিছু গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা কাজ শুরু করে দিবে বলে মায়ানমারের ন্যাশনাল কনভেনশনের চেয়ারম্যান লে. জে. থিন সিন জানান।

সামরিক কর্মকর্তা বলেন, “এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই সকল মন্ত্রীরা পিনমানায় নিজ নিজ কাজ শুরু করে দিবেন। বিশ্ববাসী চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ইয়াংগুনে আমাদের হেডঅফিসে যোগাযোগ করতে পারবে।”

তিনি আরও জানান, ডিসেম্বর মাস থেকে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কিছু কর্মকর্তা পিনমানায় কাজ শুরু করে দিয়েছে। 

মায়ানমারের সামরিক জান্তা গত বছরের নভেম্বর মাসে রাজধানী পরিবর্তনের কথা ঘোষণা দেয়। ইয়াংগুন থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত পিয়ানমানাকে তারা রাজধানী হিসেবে বেছে নেয়। যুক্তরাষ্ট্রের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্যই সামরিক কৌশলের অংশ হিসেবে মায়ানমারের সামরিক জান্তার এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হয়েছে।