২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে স্টেডিয়ামে পদদলিত হয়ে ৮৮ নিহত, আহত ২৮০

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উপকণ্ঠে প্যাসিগের একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে কমপক্ষে ৮৮ জন নিহত ও ২৮০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ম্যানিলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 12:47 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

ম্যানিলার এক কর্মকর্তা জানান, জনপ্রিয় টিভি’র একটি গেমশো’র প্রথম বর্ষপূর্তির রেকর্ডিং অনুষ্ঠানে হাজার হাজার লোক স্টেডিয়ামে সমবেত হওয়ার পর এই  ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় ২৮০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ব্যস্ততম শহর প্যাসিগে বোমা লুকানোর গুজব ছড়িয়ে পড়ার সাথে সাথে স্টেডিয়াম ও এর আশপাশের লোকজন ছুটাছুটি শুরু করলে ভীড়ের চাপে পদদলিত হয়ে বহু লোক হতাহত হয়।

পুলিশ জানায়, নিহতদের অধিকাংশই বয়স্ক লোক।