লোহিত সাগরে জাহাজ ডুবিতে অর্ধশতাধিক নিহত
সৌদি আরব থেকে মিশর যাওয়ার পথে লোহিত সাগরে এক হাজার ২৭২ জন যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেলে অর্ধশতাধিক লোকের সলিল সমাধি ঘটে।
মিসরীয় রাষ্ট্রীয় টেলিভিশন নৌবাহিনীর বরাত দিয়ে জানায়, এরই মধ্যে উদ্ধারকারী দল একশ জনের মতো যাত্রীকে জীবিতাবস্থায় উদ্ধার করেছে। তবে অন্য একটি সরকারি সূত্র বলেছে, এদের মধ্যে মাত্র ১৪ থেকে ২০ জনকে জীবিত পাওয়া গেছে।
সৌদি আরবের দুবাহ বন্দর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রা শুরু করার পরপরই ‘দ্য সালাম ৯৮’ নামের ক্রুজ জাহাজটি রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায়। জাহাজটি মিশরের দক্ষিণাঞ্চলীয় সাফাগা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।
সৌদি ও মিশরের নৌযান জাহাজটিতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
জাহাজটিতে মক্কা থেকে হজ শেষে দেশে ফিরছিলেন এমন অনেকে রয়েছেন বলে জানা গেছে।
