২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ ব্যয়ের জন্য বুশ আরো ৭ হাজার কোটি ডলার চাইলেন

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ইরাক ও আফগানিস্তান যুদ্ধের ব্যয় মেটানোর জন্য কংগ্রেসের কাছে আরো ৭ হাজার কোটি ডলারের তহবিল সেপ্টেম্বরের মধ্যে অনুমোদনের জন্য আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউজ সূত্রে এ কথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ওয়াশিংটন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 12:34 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

গত বছরের ডিসেম্বরে এই ধরনের তহবিলের জন্য মার্কিন কংগ্রেস ৫০ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করে। এবারের তার থেকেও ২০ বিলিয়ন ডলার বাড়িয়ে নতুন প্রস্তাব দিয়েছেন বুশ।

বুশের বাজেট বিষয়ক উপ পরিচালক জোয়েল কাপলান বৃহস্পতিবার বলেছেন, আমরা মোটামুটি ৭০ বিলিয়ন ডলারের একটি বাজেট পেশ করবো। তবে তা সম্পূর্ণ প্রস্তুত করার পর এই অর্থের পরিমাণ কিছুটা কম বেশী হতে পারে।

প্রস্তাবিত তহবিলের কত অর্থ ইরাক পূর্ণগঠনের জন্য ব্যয় করা হবে সে বিষয়ে কোন কথা বলতে অস্বীকার করেছেন কাপলান।

প্রস্তাবিত ৭০ বিলিয়ন ডলার সহ ১১ সেপ্টেম্বর ২০০১ সালের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র ইরাক ও আফগানিস্তান যুদ্ধে ৩৯০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে।