২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ইস্যু ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে’ পাঠানো হচ্ছে

জাতিসংঘের আণবিক পরিদর্শক দল ইরান ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠাতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার ভিয়েনায় আর্ন্তজাতিক আনবিক শক্তি সংস্থার বোর্ড সদস্যরা দ্বিতীয় দিনের মতো মিলিত হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভিয়েনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 11:01 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

রাশিয়াও ইরান ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনে সম্মত রয়েছে। তবে ইরানকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরো মাস সময় দিতে চায় রাশিয়া।

যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন ইরানের ইস্যুটি নিরাপত্তা পরিষদে এখনই উত্থাপন করতে চায়। তবে তারাও বলেছে, সমস্যা সমাধানের ব্যাপারে এখনও কূটনৈতিক পথ খোলা রয়েছে।

তবে ইরান সর্তক করে দিয়ে বলেছে, ইরানের পরমানূ কর্মসূচীর বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হলে সে তার কর্মসূচী আরো সম্প্রসারণ করবে।

ইরানের পরমাণু বিষয়ক আলোচক আলী লারিজানি বৃহস্পতিবার বলেছেন, ইরান ইস্যু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হলে সে জাতিসংঘের পরিদর্শক দলকে তার পরমাণু স্থাপনা পরিদর্শনে অনুমতি দেবেনা। এমনকি কোন প্রকার বিধিনিষেধ ছাড়া ‘শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচী’ বৃদ্ধি করতে পারে। নিরাপত্তা পরিষদ কোন দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষমতা রাখে।

ইরান সব সময়ই বলে আসছে, তারা বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে পরমাণু গবেষণা চালাচ্ছে।

জাতিসংঘের পরমাণু পরিদর্শক সংস্থার ৩৫ সদস্য ইরান ইস্যু নিরাপত্তা পরিষদে তোলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে বসে। সে বৈঠকে তারা কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আজ শুক্রবার একটি সিদ্ধান্তে পৌঁছাতে আবারো তারা আলোচনা করবেন।