ওয়াকআউটের পর সাদ্দামের শুনানি বুধবার পুনরায় শুরু
সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন রোববার আদালত ওয়াকআউট করার পর বুধবার তার বিচারের শুনানি শুরু হচ্ছে।
সাদ্দামের কৌসুঁলীদের আদালত থেকে বের করে দেয়ার পর তার অপর দুই সহযোগীও আদালত ওয়াকআউট করেন।
বুধবারের শুনানি খুবই গুরুত্বপূর্ণ অভিহিত করে নতুন বিচারক বলেন, তিনি বিচারকার্য চালিয়ে যেতে চান তবে তিনি বিচারকার্যে কোন ধরনের বাধা সহ্য করবেন না।
১৯৮২ সালে দুজেইল গ্রামের ১৪৮ জন শিয়াকে মেরে ফেলার অপরাধে সাদ্দাম এবং তার সাত সহযোগীর বিরুদ্ধে এ বিচারকার্য চলছে। যদিও তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
আদালতে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড হবে।
আদালত আশা করছে বুধবার আরও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করবে। তবে কেউ জানবে না সাদ্দাম হোসেন আদালতে উপস্থি থাকবেন কিনা।
