তেলের ওপর মার্কিন নির্ভরশীলতার ব্যাপারে বুশের সতর্কবাণী
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার স্টেট অফ ইউনিয়ন’র এক ভাষণে সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র অস্থিতিশীল দেশগুলো থেকে তেল আমদানির ওপর অধিক হারে নির্ভরশীল হয়ে পড়ছে।
তিনি বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবাধ তেল সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে এটা ঝুঁকিপূর্ণ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
রিপাবলিকান পার্টির নির্বাচনী বছরের শুরুতে বুশ তাঁর ভাষণে বলেন, গতিশীল বিশ্ব অর্থনীতিতে চীন এবং ভারত নতুন প্রতিদ্ব›দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে।
বুশ এমন সময় এই ভাষণ দিলেন যখন ইরাকের অভ্যন্তরীন রাজনৈতিক অস্থিরতার জন্য উল্লেখযোগ্য হারে তাঁর জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।
সর্বশেষ জরিপে দেখা গেছে মাত্র ৪১ শতাংশ মার্কিন জনগণ বুশের ইরাক নীতি সমর্থন করছে।
