২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮০ জন যাত্রীসহ ইন্দোনেশিয়ায় ফেরিডুবি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় আর্চিপেলাগোতে গভীর সমুদ্রে ৮০ জন যাত্রীসহ একটি ফেরি ডুবে গেছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাকার্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 09:14 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

জাকার্তা থেকে দুই হাজার কিলোমিটার দূরে রোট দ্বীপে যাত্রার উদ্দেশে ফেরিটি কুপাং বন্দর থেকে ছেড়েছিলো।

নৌবাহিনীর তিনটি যান এবং বিমান বাহিনীর একটি বিমান যাত্রীদের খোঁজে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় যাতায়াতের জন্য ফেরিই হচ্ছে প্রধান বাহন। তবে অতিরিক্ত যাত্রী বোঝাই করার জন্য প্রায়শইঃ সেখানে দুর্ঘটনা ঘটে।