২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি বিদ্রোহীদের এক হওয়ার আহ্বান জাওয়াহিরির

আল-কায়েদার উপ-প্রধান আয়মান আল-জাওয়াহিরি ইরাকি বিদ্রোহীদের ঐক্যবদ্ধ হওয়ার এবং ফিলিস্তিনিদের প্রতি ফিলিস্তিন কর্তৃপক্ষকে কোন সহযোগিতা না করার আহ্বান জানান। রোববার ওয়েবে প্রকাশিত একটি টেপের মাধ্যমে তিনি এ আহবান জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Dec 2006, 02:25 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

জাওয়াহিরি বলেন, “ফিলিস্তিন মুজাহিদিন ভাইয়েরা... ধর্মনিরপেক্ষতাবাদী বেঈমানরা (ফিলিস্তিনি কর্তৃপক্ষ) আপনাদের ভাই হতে পারে না, তাদের স্বীকৃতি দেবেন না এবং তাদের ইসলাম বিরোধী কোন সমাবেশে যোগ দেবেন না।” তিনি আরও বলেন, “ইসলামি রাষ্ট্র ইরাকের নেতা, মুজাহিদ শেখ আবু ওমর আল বাগদাদী, সেই সাথে সাহসী জিহাদি গ্রুপদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি,... সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি।”

টেপটির যথার্থতা নিশ্চিত করা যায়নি তবে আল কায়েদা ও অন্যান্য ইরাকি বিদ্রেহী গ্রুপ যে ওয়েব সাইট ব্যবহার করে সেখানে এটা প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, আল কায়েদা ও কয়েকটি ইরাকি বিদ্রেহী গ্রুপ যে ইসলামী রাষ্ট্র ইরাকের ঘোষনা দেয় তার প্রধান হচ্ছেন বাগদাদী।