ফাঁসির এক ঘন্টার মধ্যে কুফায় গাড়িবোমা, নিহত ৩০
সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলানোর ঘণ্টাখানেকের মধ্যেই কুফায় গাড়িবোমা হামলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলীয় শিয়া অধ্যুষিত শহর কুফার একটি বাজারে ওই বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়। আহত হয় ৪৫ জন।
এখন পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে পুলিশ জানায়, হামলায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয় এবং তাতে সে মারা যায়।
