২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের ঘটনাবহুল জীবন

শনিবার ফাঁসিতে ঝুলিয়ে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৮২ সালে সাদ্দাম হোসেনের হত্যার চেষ্টায় অভিযুক্ত ১৪৮ জন শিয়াকে হত্যার অভিযোগে তাঁকে ফাঁসি দেয়া হলো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Dec 2006, 01:20 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

সাদ্দাম হোসেনের জীবনের উল্লেখযোগ্য ঘটনা-

এপ্রিল ২৮, ১৯৩৭-বাগদাদের ১৫০ কিমি উত্তরে তিকরিতের আল আওজা গ্রামে জন্ম।

অক্টোবর ১৯৫৬-ব্রিটিশপন্থী রাজতন্ত্রের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে যোগদান এবং আরব অঞ্চলের একজন সন্ত্রাসী হিসেবে আত্মপ্রকাশ।

অক্টোবর ১৯৫৯-রাজতন্ত্র উচ্ছেদের এক বছর পর প্রধানমন্ত্রী আবদেল করিম কাসেমকে হত্যার চেষ্টায় অংশগ্রহণ; দেশ থেকে পলায়ন।

ফেব্রুয়ারি ১৯৬৩-সামরিক অভ্য্ত্থুানের মাধ্যমে বাথ পার্টি ক্ষমতা গ্রহণ করলে দেশে ফিরে আসেন। নয় মাস পর বাথ পার্টি ক্ষমতা হারালে জেলে যান এবং জেলে থেকেই বাথ পার্টির উপ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

জুলাই ১৯৬৮-সাদ্দামের পরিকল্পনা অনুসারে সেনা বিদ্রেহের মাধ্যমে প্রেসিডেন্ট আব্দুল রহমান আরেফকে ক্ষমতাচ্যুত করে পুনরায় বাথ পার্টি ক্ষমতা ফিরে পায়।

মার্চ ১৯৭৫-বিদ্রোহী কমান্ড কউন্সিলের (আরসিসি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইরানের শাসক শাহ-র সাথে সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন। ফলে সিমান্তে ইরাকি কুর্দিদের বিদ্রোহ দমন হয়।

১৬ জুলাই ১৯৭৯-আরসিসি’র চেয়াম্যান পদ থেকে প্রেসিডেন্ট আহমেদ হাসান আল-বারাক সরে দাড়ালে সাদ্দাম ক্ষমতা গ্রহণ করেন।

সেপ্টেম্বর ২২, ১৯৮০-সীমান্ত সংঘাতের পর সাদ্দাম ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন। এই যুদ্ধ আট বছর স্থায়ী হয়।

মার্চ ১৬, ১৯৮৮-ইরাকি সেনাবাহিনী কুর্দি শহর হালাবজায় রাসায়নিক অস্ত্র ব্যাবহার করে। মারা যায় প্রায় ৫০০০ লোক।

অগাষ্ট ২০, ১৯৮৮-ইরাক-ইরান যুদ্ধের আনুষ্ঠানিক বিরতি ঘোষনা। কুর্দিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত।

অগাষ্ট ২, ১৯৯০-কুয়েত অভিযান। ফলে ইরাকের উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অবরোধ আরোপ।

জানুয়ারি ১৭, ১৯৯১-যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী বিমান হামলার মাধ্যমে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২৮ ফেব্রুয়ারি ইরাকি সেনাদের কুয়েত ত্যাগের মধ্যদিয়ে যুদ্ধের অবসান হয়।

অক্টোবর ১৫, ১৯৯৫-গণভোটের মাধ্যমে ৯৯ শতাংশ হ্যাঁ ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দিতায় প্রেসিডেন্ট নির্বাচিত।

অক্টোবর ১৫, ২০০২-সরকারি ঘোষণায় বলা হয়, গণভোটে ১০০ ভাগ হ্যাঁ ভোট পেয়ে সাদ্দাম নতুন মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত।

ডিসেম্বর ৭, ২০০২-কুয়েত অভিযানের জন্য ক্ষমা প্রার্থনা কিন্তু আমিরাতের নেতৃত্বের প্রতি দোষারোপ। কুয়েত এই ক্ষমা প্রার্থনা গ্রহণ করেনি।

ফেব্রুয়ারি ২০০৩-এক দশক পর দেওয়া সাক্ষাৎকারে ইরাকের কাছে নিষিদ্ধ অস্ত্র এবং আল-কায়েদার সাথে কোন ধরনের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন সাদ্দাম।

মার্চ ২০, ২০০৩-ইরাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা।

্এপ্রিল ৯, ২০০৩-সাদ্দামের তিন দশকের শাসনের পতন ঘটিয়ে মার্কিন বাহিনী বাগদাদে প্রবেশ করে।

জুলাই ২২, ২০০৩-মসুলে বন্দুক যুদ্ধে সাদ্দামের দুই ছেলে উদে ও কুশের মৃত্যু।

ডিসেম্বর ১৪, ২০০৩-মার্কিন কর্মকর্তারা সাদ্দামকে গ্রেপ্তারের খবর ঘোষনা করে।

অক্টোবর ১৯, ২০০৫-১৯৮২ সালে সাদ্দাম হোসেনের হত্যার চেষ্টায় অভিযুক্ত ১৪৮ জন শিয়া হত্যার অভিযোগে তাকে অভিযুক্ত করে মামলা শুরু। তিনি নিজেকে নির্দোষ দাবী করেন।

অগাষ্ট ২১, ২০০৬-১৯৮৮ সালে ”আনফাল” অভিযানে কয়েক হাজার কুর্দি গ্রামবাসীকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধীর মামলা শুরু। অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে অস্বীকৃতি জানান সাদ্দাম ।

নভেম্বর ৫, ২০০৬-দুজাইলে ১৪৮ জন শিয়াকে হত্যার দায়ে তাকে দোষীসাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় ইরাকের একটি আদালত।

ডিসেম্বর ২৬, ২০০৬-ইরাকের আপিল আদালত দুজাইল মামলায় সাদ্দামের ফাঁসির রায় বহাল রাখে।

ডিসেম্বর ৩০, ২০০৬-ফাঁসি কার্যকর।