২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ইরাক নীতির কাজে অগ্রগতি হচ্ছে: বুশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ বলেছেন, নতুন ইরাক নীতি প্রণয়নের ক্ষেত্রে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে, তবে আগামী মাসে তা ঘোষণার আগে আরো আলোচনা দরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Dec 2006, 05:20 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

টেক্সাসে নিজের র‌্যাঞ্চে শীর্ষ পরামর্শকদের নিয়ে বৈঠক শেষে বৃহস্পতিবার তিনি এ কথা জানান।

বুশ বলেন, “ইরাকে সাফল্য অর্জনে সেখানে এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যারা গণতন্ত্রকে রক্ষা করতে চায়।” তিনি বলেন, আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে এমন একটি ‘ইরাক নীতি’ প্রণয়নের জন্যই কাজ করছি আমরা।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস, পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল পিটার পেস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি ওই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন ।