২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে ঘরছাড়া হয়েছে এক লাখ ইরাকি

ইরাকে গত নভেম্বরে এক লাখ আট হাজারেরও বেশি মানুষ গত নভেম্বরে ঘরছাড়া হয়ে শরণার্থীর তালিকায় নাম লিখিয়েছে। দেশটির সহকারী অভিবাসন মন্ত্রী হামিদা আহমেদ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Dec 2006, 09:03 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

রয়টার্সকে তিনি বলেন, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি সংখ্যাগরিষ্ঠ শিয়া ধর্মাবলম্বীদের একটি মাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় সংখ্যালঘু সুন্নিদের সঙ্গে শুরু হওয়া দাঙ্গার পর থেকে এ পর্যন্ত প্রায় চার লাখ ৩২ হাজার মানুষ ঘরছাড়া হয়েছে।

হামিদা আহমেদ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মৃত্যুর আশঙ্কার কারণেই বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা বাড়ছে।”

ইরাক সরকার স্বীকার করছে, বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া অনেকেই উদ্বাস্তুর তালিকায় নাম লেখায়নি। অনেকে আবার দেশের বাইরে চলে গেছে। শরণার্থীর পরিসংখ্যানে এসব মানুষের সংখ্যা বিবেচনা করা হয়নি।