২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের নতুন বসতি রোডম্যাপের বরখেলাপ: যুক্তরাষ্ট্র

ইসরায়েল ৩০টি ইহুদি পরিবারকে দখলকৃত পশ্চিম তীরে বসতি গড়ার যে সুযোগ দিচ্ছে তা যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরাইল-ফিলিস্তিন শান্তি পরিকল্পনা ‘রোডম্যাপ’-এর সুম্পষ্ট লঙ্ঘন। বুধবার যুক্তরাষ্ট্রই এ কথা বলেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Dec 2006, 04:14 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গনজো গালেগস সাংবাদিকদের জানান, “নতুন কোন বসতি স্থাপন বা বর্তমান বসতি সম্প্রসারণ করা হলে তা হবে রোডম্যাপের ক্ষেত্রে ইসরায়েলের অঙ্গিকারের বরখেলাপ।”

তিনি আরও বলেন, “রোডম্যাপের সফলতার জন্য এর নীতিমালা মেনে চলতে ইসরাইলকে আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।” ওয়াশিংটন এ ব্যাপারে ইসরাইলের কাছে ব্যাখ্যাও চেয়েছে।

প্রসঙ্গত, রোডম্যাপে পশ্চিম তীরে কোন প্রকার বসতি স্থাপন না করার কথা বলা হয়েছিল।

এদিকে, পশ্চিম তীরের মাসকিয়টে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।