২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসরার পুলিশ স্টেশন গুঁড়িয়ে দিয়েছ ব্রিটিশ বাহিনী

বসরার পুলিশ স্টেশন গুঁড়িয়ে দিয়েছে ব্রিটিশ সেনারা। তাদের অভিযোগ, স্টেশনটি ‘অপরাধীদের আখড়ায়’ পরিণত হয়েছিল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Dec 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

ব্রিটিশ সেনাবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ট্যান ডানলপ সোমবার জানান, আটক বন্দিদের মেরে ফেলা হবে এমন খবরের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। তাতে অংশ নেয় প্রায় এক হাজায় সেনা, এর মধ্যে ইরাকি সেনারাও ছিল। বন্দিদের সরিয়ে স্টেশন ভবনটি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষা করে বন্দিদের অন্য একটি স্টেশনে নিয়ে যায় সেনারা।

তিনি জানান, মোট ৭৩ জন বন্দিকে উদ্ধার করা হয়। তাদের অনেকের শরীরেই জখমের চিহ্ন রয়েছে। নির্যাতনের কারণেই এসব জখম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ বাহিনীর আরেক মুখপাত্র শার্লি বার্বিজ জানান, অনেকদিন থেকেই ইরাকি পুলিশের ওই ইউনিটটিকে বন্ধ করে দেওয়ার চিন্তা করা হচ্ছিল।