হামাসকে সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন আইন
ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত সরকারকে কোনরূপ আর্থিক সাহায্য দিবে না যুক্তরাষ্ট্র। বৃহষ্পতিবার এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করে নতুন আইন পাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
তবে হামাসের সঙ্গে সম্পর্ক নেই এমন গ্রুপগুলোকে মানবিক ত্রাণ ও অর্থ সাহায্য দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না নতুন এই আইন। ফিলিস্তিনের সাধারণ জনগণসহ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের মতো অন্যান্য সংগঠনকে সাহায্য অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপিয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে ফিলিস্তিন সরকারকে আর্থিক সহযোগিতা দেওয়া বন্ধ রেখেছে।
নির্বাচনে ফাতাহ’কে হারিয়ে এ বছর জানুয়ারীতে সরকার গঠনের পর থেকে আর্থিক সাহায্য সংক্রান্ত কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়ে হামাস।
আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো ফিলিস্তিন সরকারকে সবধরনের অর্থ সাহায্য প্রদান বন্ধ করে দেওয়াতে বর্তমানে গভীর অর্থ সংকটের মধ্যে রয়েছে দেশটি।
