২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রবিরতি চুক্তির পর গাজায় ফের বন্দুকযুদ্ধ

হামাস-ফাতাহর নতুন অস্ত্রবিরতি চুক্তির পর গাজায় আবারও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটল। তবে হামাস গেরিলাদের সঙ্গে শুক্রবার অজ্ঞাত বন্দুকধারীদের এই সংঘর্ষে কেউ হতাহত হয়নি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Dec 2006, 02:17 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

হামাস সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আল-জাহারের বাসার কাছে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবে আল-জাহার এসময় বাসায় ছিলেন না।

স্থানীয় বাসিন্দারা জানান, বন্দুকধারীরা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের সদস্য নয়। এরা স্থানীয় কোন উপদলের সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বন্দুকযুদ্ধ নতুন অস্ত্রবিরতি চুক্তিকে প্রভাবিত করবে না বলেই তাদের বিশ্বাস।

স্থানীয় ধর্মীয় নেতারা বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।